×

ইসলাম ভঙ্গকারী কয়েকটি বিষয় - (বাংলা)

এ ভিডিওতে ইসলাম ভঙ্গকারী কয়েকটি বিষয়ের উপর আলোচনা পেশ করা হয়েছে, যেমন ইবাদতে শিরক করা, আল্লাহ ও বান্দার মাঝে মধ্যস্থতাকারী নির্ধারণ করা এবং বিশ্বাস করা যে, মুহাম্মদ ব্যতীত কারো আদর্শ তার চেয়ে উত্তম, ইত্যাদি।

ইসলাম বিনষ্টকারী বিষয় - (বাংলা)

ভিডিওটিতে ইসলাম-ভঙ্গকারী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে; যেমন আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক করা, আল্লাহ ও বান্দার মাঝে মধ্যস্ততাকরী হিসেবে কাউকে ধরা, যারা আল্লাহর সাথে শিরক করে তাদের সত্য প্রত্যাখানকারী না বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আদর্শের উপর অন্য কোনো আদর্শকে প্রাধান্য দেওয়া।

ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ - (বাংলা)

"একজন মুসলিম ইসলাম বিনষ্টকারী বিভিন্ন কর্মের মাধ্যমে মুরতাদ (ধর্ম ত্যাগী) হয়ে যেতে পারে এবং এ কারণে তার জীবন নাশ করা ও সম্পদ ক্রোক করা বৈধ বলে বিবেচিত হবে। আর এ কারণে সে ইসলামের গণ্ডি থেকেও বেরিয়ে যাবে। এ সমস্ত ইসলাম বিনিষ্টকারী বিষয়সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও অধিক প্রসার লাভকারী বিষয়....

ইসলামের রুকনসমূহ - (বাংলা)

এ আলোচনায় ইসলামের রুকনসমূহ সম্পর্কে দলীলসহ বিস্তারিত বক্তব্য পেশ করা হয়েছে।

ইসলাম নিয়ে বিদ্রূপের ভয়ঙ্কর প্রবণতা - (বাংলা)

ইদানীং বিশ্ব জুড়ে, এমনকি মুসলিমদের মাঝেও ইসলামকে ব্যঙ্গ-বিদ্রূপ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অথচ তা এক ভয়ঙ্কর অপরাধ, যা ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় এবং জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে দেয়। এ নিবন্ধে কুরআন ও সুন্নাহর আলোকে ইসলাম নিয়ে বিদ্রূপের ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

ইসলাম বিনষ্টকারী কারণসমূহ - (বাংলা)

এমন কিছু আমল আছে, যার কোনো একটিও যদি কোনো মুসলিম সম্পাদন করে তবে সে দীন থেকে বের হয়ে গেছে বলে বিবেচিত হবে। ফলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং চিরস্থায়ীভাবে (জাহান্নামের) আগুনে প্রবেশ করবে। সেসব গুনাহ মহান আল্লাহ তাওবা ব্যতীত ক্ষমা করেন না। বক্ষ্যমাণ প্রবন্ধে আমলগুলো সংক্ষিপ্তাকারে তুলে ধরা....

ঈমানের স্তম্ভসমূহ - (বাংলা)

মুসলমান হিসেবে একজন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়, সে মুমিন বান্দা। আত্মায়-ক্বলবে, মানবীয় আচরণের যাবতীয় অনুষঙ্গে যে ব্যক্তি ঈমান আনয়ন ও রূপায়নে অভিলাষী, তার প্রথমে ঈমানের যাবতীয় দিক সম্পর্কে পূর্ণাঙ্গ অবগতি প্রয়োজন। বইটি এমন অনুসন্ধিৎসু পাঠকের জন্য।

ফিরিশতাদের প্রতি ঈমান - (বাংলা)

ফিরিশতারা অদৃশ্য জগৎ। আল্লাহ তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। তারা আল্লাহ তা‘আলার এক প্রকার মাখলুক। তাদের অস্তিত্ব এবং কুরআন-সুন্নাহয় তাদের যেসব গুণাবলি ও কর্মের কথা উল্লেখ আছে তার প্রতি ঈমান না আনলে ঈমান-ই শুদ্ধ হবে না। “ফিরিশতাদের প্রতি ঈমান” শীর্ষক এ ভিডিও লেকচারটিতে ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে।

ঈমানের সংজ্ঞা ও স্তম্ভসমূহ - (বাংলা)

বিশ্বাসের ভিতে ও উপলব্ধিতে ঈমানকে জাগ্রত করার জন্য প্রথমে আমাদের জানতে হবে মৌলিক ঈমানকে, অত:পর ঈমানের নানা স্তম্ভ বা উপকরণগুলোকে। ইত্যাদি বিষয় নিয়ে খুবই প্রাঞ্জল ভাষায় বয়ানটি শ্রোতাদের জন্য পেশ করা হয়েছে।

মহান আল্লাহর প্রতি ঈমানের সংজ্ঞা - (বাংলা)

মহান আল্লাহর প্রতি ঈমানের সংজ্ঞার বিবরণ

কোনো ধরণের ঘাটতি ও বাড়াবাড়ি ছাড়া নবী-রাসূলগণকে ভালোবাসা - (বাংলা)

উক্ত ভিডিওটিতে একজন মুমিনের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সবকিছুর চেয়ে বেশি ভালোবাসা, ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে জীবনের সকল ক্ষেত্রে তাঁর আনুগত্য করা, অন্যান্য নবী-রাসূলগণকেও ভালোবাসা, ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি না করা এবং কোনো নবী-রাসূলের সম্মানহানিও না করা ইত্যাদি বিষয়ে পবিত্র কুরআন ও হাদীসের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ঈমানের ছয়টি রুকনের সংক্ষিপ্ত ব্যাখ্যা - (বাংলা)

উক্ত ভিডিওটিতে ঈমানের ছয়টি রুকনের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে। যথা: ১. তাওহীদ (উলুহিয়্যাত, রবুবিয়্যাত এবং নাম ও গুণাবলীতে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা)। ২. ফিরিশতাদের প্রতি ঈমান। ৩. আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান। ৪. নবী-রাসূলগণের প্রতি ঈমান। ৫. আখিরাতের প্রতি ঈমান। ৬. তাকদীরের ভালো-মন্দের প্রতি ঈমান।